হোম > সারা দেশ > খুলনা

খুলনায় নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনা নগরীতে আনু বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে খালিশপুর থানার নয়াবাটি মোড়স্থ বেবীস্ট্যান্ড-সংলগ্ন ইউসুফ আলীর চায়ের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই নারী দৌলতপুর থানার মহেশ্বরপাশা কেদারনাথ মেইন রোড আলিয়া মাদ্রাসার দক্ষিণ পাশের মৃত রফিক হোসেনের স্ত্রী।

জানতে চাইলে খালিশপুর থানার এসআই মো. আবু তাহের বলেন, মৃত আনু বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মারা যাওয়ার আগেও তিনি ৪-৫ বার বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরে তিনি বাড়িতে ফিরে আসেন। গত ১০ দিন আগে তিনি আবারও বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা সব জায়গায় খোঁজ নেন। কিন্তু কোথাও পাওয়া যায়নি।

ওই কর্মকর্তা আরও বলেন, গত ৭-৮ দিন আগে আনু বেগম নয়াবাটি বেবীস্ট্যান্ড-সংলগ্ন ইউসুফের চায়ের দোকানে অবস্থান করেন। তারাও পরিবারের সদস্যের মতো মনে করে তাঁকে খাবার ও যত্ন করতে থাকেন।

আজ সোমবার সকালেও তাঁকে খাইয়ে দিয়েছেন ওই চায়ের দোকানের মালিকের স্ত্রী। দুপুরে তাঁর জন্য খাবার এনে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা। পরবর্তীতে পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করতে না পেরে সিআইডির বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে তলব করে। ফিঙ্গারের সঙ্গে মিল পাওয়া গেলে তাঁর পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাঁরা আনু বেগমের পরিচয় নিশ্চিত হন এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার