হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তালেশ্বর নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহত তৌকির আহমেদ ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে ও জিহাদ হোসেন পোড়াহাটি গ্রামের হানিফ কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত সুমন বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সুমন নিহত হন। তিনি সড়কে সব সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতেন বলে উল্লেখ করেন স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অপর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি নিহত হন। নিহত সুমনের মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৫ কর্মদিবসে রায়, আবু তাহেরের মৃত্যুদণ্ড

ঝিনাইদহে আ.লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৯

ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ স্থাপন ইস্যুতে আইনমন্ত্রীর ‘না’, প্রতিবাদে মানববন্ধন

ফসলের খেতেই কীটনাশকের প্রচারে নেমেছে কোম্পানি

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর