হোম > সারা দেশ > ঝালকাঠি

পদ ফিরে পেলেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম

ঝালকাঠি প্রতিনিধি  

শামীম তালুকদার । ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হওয়া ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার পদ ফিরে পেয়েছেন। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইতিপূর্বে বহিষ্কার করা মো. শামীম তালুকদারকে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় স্বীয় পদে বহাল করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিন্টু বলেন, ‘শামীম তালুকদার দলের দুঃসময়ে হাল ধরেছিলেন। তাঁর নেতৃত্বে যুবদল শক্তিশালী হয়েছে। আমরা তাঁর পদ ফিরে পাওয়ায় খুবই খুশি।’

যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন বহিষ্কার ছিলাম। পদ ফিরিয়ে দেওয়ায় আমি খুশি। দলের কঠিন সময়ে পাশে ছিলাম, ভবিষ্যতেও দলের স্বার্থে কাজ করে যাব।’

উল্লেখ্য, গত ৯ আগস্ট হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

ছেলেকে হত্যার দায় স্বীকার করলেন বাবা

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, বাবা আটক

কাঠালিয়ায় জামায়াত সমর্থকদের বাড়ি ও ব্যবসায় হামলা-ভাঙচুর

ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি নেতাকে শোকজ

ঝালকাঠির দুটি আসনেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

ঝালকাঠিতে জাল ভোটের চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা

ঝালকাঠিতে ব্যালটের ছবি তোলায় ভোটারকে জরিমানা

ঝালকাঠিতে জামায়াতের নির্বাচনী কার্যালয় ও সমর্থকদের দোকানে অগ্নিসংযোগ

দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সরকার গঠন করতে পারলে হাদি হত্যার বিচার বাংলার মাটিতেই করব: শফিকুর রহমান