হোম > সারা দেশ > যশোর

যশোরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

যশোর, প্রতিনিধি 

প্রতীকী ছবি

যশোরের ধর্মতলা রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক পুরুষের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তি ফেডেড স্কাই ব্লু জিনস, স্ট্রাইপ শার্ট ও লাল জ্যাকেট পরিহিত অবস্থায় ছিলেন। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশ শনাক্তে পিবিআইয়ের সহায়তা নেওয়া হচ্ছে।

এদিকে, যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করছে পিবিআই। তবে ডেটাবেইসে কোনো মিল পাওয়া যায়নি। তাই এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মনিরামপুরে ভোটারদের দীর্ঘ লাইন ‘ঈদের মতো আনন্দ মনে হচ্ছে’

যশোরে ৩০২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা

ভোটের দিন বন্ধ ভারত ভ্রমণ ও আমদানি-রপ্তানি বাণিজ্য

দফায় দফায় অবৈধ অস্ত্র উদ্ধার, তবু ভয়

ভৈরব নদে ৯০০ টন কয়লাবোঝাই জাহাজডুবি

নির্বাচনের দায়িত্বে পুলিশ শুধু রাবার বুলেট ব্যবহার করবে: ডিআইজি রেজাউল হক

শার্শায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

যশোর-৫: বিএনপির প্রতিপক্ষ বিএনপি

কেশবপুরে জামায়াত প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ

জামায়াতের নারী কর্মীকে হেনস্তা, ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা