হোম > সারা দেশ > যশোর

কর্মচারীদের কর্মবিরতিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

ওভারটাইম ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরের কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ওভারটাইম ভাতা পুনর্বহালের দাবিতে দুই দিনের কর্মবিরতির প্রথম দিন পালন করেছেন বেনাপোল বন্দরের কর্মচারীরা। আজ রোববার (১০ মে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কর্মবিরতির কারণে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং বন্দর থেকে পণ্য খালাস সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এ সময় বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের সামনে আয়োজিত মানববন্ধনে বন্দরের প্রায় দেড় শ কর্মচারী অংশ নেন। তাঁরা জানান, অফিস সময়ের অতিরিক্ত কাজের পারিশ্রমিক হিসেবে তাঁরা গত ২১ বছর ধরে ওভারটাইম (অধিকাল) ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত ছয় মাস ধরে এ ভাতা বন্ধ রয়েছে। এতে তাঁরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বেনাপোল স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদের আহ্বায়ক হাফিজ মিয়া বলেন, বেনাপোল বন্দরে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টাই কার্যক্রম পরিচালিত হয়। সে কারণে নিয়মিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় কর্মচারীদের। দ্রুত অধিকাল ভাতা পুনরায় চালু না করা হলে ভবিষ্যতে প্রতিদিন বিকেল ৫টার পর থেকে বন্দর কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে কর্মবিরতির কারণে দুই ঘণ্টা আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়েও সাময়িক প্রভাব পড়ে বলে সংশ্লিষ্টরা জানান।

যশোরে ২ কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

যশোরে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

চাবি হস্তান্তরের দেড় বছরেও বরাদ্দ হয়নি আশ্রয়ণের ৩৬ ঘর

কেশবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

যশোরের মনিরামপুর: পড়ে আছে আশ্রয়ণের ঘর, পাননি ভূমিহীনেরা

যশোরে জেলা আহ্বায়ক-সদস্যসচিবসহ জাতীয় পার্টির ২৫ নেতার একযোগে পদত্যাগ

আইনি প্রক্রিয়া ছাড়াই উদ্ধার হওয়া মোটরসাইকেল নিতে পুলিশকে মারধর