হোম > সারা দেশ > যশোর

ফুটবল ম্যাচ দেখে বেড়াতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

যশোর ও বেনাপোল প্রতিনিধি 

ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত। ছবি: আজকের পত্রিকা

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ইউনিয়নের সালামের মোড়সংলগ্ন রুদ্রপুর গ্রামের শেষ সীমান্তে শ্যালোচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী এবং ট্রলির চালক ও হেলপারসহ তিনজন। পুলিশ জানিয়েছে, নিহতরা আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ম্যাচ দেখার পর ঘুরতে বেরিয়েছিলেন।

নিহতরা হলেন যশোর শহরতলী সুজলপুরের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং বেনাপোল দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)।

আহতরা একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০), ট্রলির চালক আমিরুল ও হেলপার নীরব। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ দেখার পর ভোরে নাহিদ তাঁর শ্বশুরবাড়ি বেনাপোলে যান। সেখান থেকে শ্যালক ঊষা ও রুবেলকে নিয়ে সীমান্তবর্তী রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন।

একই সময়ে স্থানীয় একটি ইটভাটা থেকে ইট নিয়ে দ্রুতগতিতে গোগার দিকে আসছিল একটি শ্যালোচালিত ট্রলি। রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় পৌঁছালে দুটি যানের চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম বলেন, `নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি, তাঁরা খেলা দেখা শেষে সীমান্তের একটি বাজারে ঘুরতে যাচ্ছিলেন। এছাড়া ভোরে সীমান্ত এলাকায় তারা অন্য কোনো কাজে গিয়েছিলেন কি না, সেই বিষয়টিও অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

চৌগাছায় ট্রাকচাপায় নরসুন্দরের মৃত্যু

পচা দই বিক্রির দায়ে মনিরামপুরে বনফুলের শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা

দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, পারাপারের একমাত্র সাঁকোটিও তলিয়ে

ভৈরব নদে ভেসে উঠল গৃহবধূর মরদেহ, নিখোঁজের ৩০ ঘণ্টা পর উদ্ধার

বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদা-মারধরের শিকার যুবক, আটক ৩

স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি—হতাশা থেকে আত্মহত্যা

২৫ ঘণ্টায়ও মেলেনি ভৈরবে নিখোঁজ গৃহবধূর সন্ধান, নদীপাড়ে থামছে না স্বজনদের আর্তনাদ

পরিচয় জেনেও বিএসএফের পুশ ইন, সন্তানসহ সেই ভারতীয় নারী পুলিশ হেফাজতে

ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ গৃহবধূ, উদ্ধার হয়নি এখনো

ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ ইনের অভিযোগ, শিশুসন্তান নিয়ে দেশে ফেরার অপেক্ষা