হোম > সারা দেশ > যশোর

৩০ ছাগলের দৌড় প্রতিযোগিতা, পুরস্কার বই-খাতা-কলম-ঘড়ি

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)

বিকেল হতেই একে একে ছাগল নিয়ে মাঠে প্রবেশ করতে থাকেন মালিকেরা। চেনার সুবিধার্থে ছাগলগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হয় কাগজ। সেখানে সিরিয়াল নম্বর ও ছাগলের মালিকের নাম লেখা। কেননা, কিছুক্ষণ পরই তাদের নিয়ে শুরু হবে দৌড় প্রতিযোগিতা। 

এলাকাবাসীকে বিনোদন দিতে আজ শুক্রবার এমন ব্যতিক্রমী আয়োজন করা হয় যশোরের কেশবপুরে। উপজেলার আটন্ডা যুবসমাজের আয়োজনে পোষা ছাগলের এমন প্রতিযোগিতা দেখতে দুপুরের পরপরই স্থানীয় মাঠে ভিড় করেন নারী-পুরুষ শিশুসহ শত শত উৎসুক মানুষ। পাঁচ ধাপে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেওয়া হয় দেয়াল ঘড়ি, সাবান, বই, খাতা ও কলম। 

ওই এলাকায় প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার অন্তত ৩০টি পোষা ছাগল। 

উপজেলার আটন্ডা এলাকার হাসিবুল হাসান শান্ত এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ফেরদৌস রহমান। 

ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখতে আসা উপজেলা শ্রীফলা গ্রামের সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘এবারই প্রথম ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখলাম। খুবই ভালো লেগেছে।’ 

উপজেলার লক্ষ্মীনাথকাটি গ্রামের সাঈদুর রহমান বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী অনেক আয়োজন হারিয়ে যেতে বসেছে। মানুষকে বিনোদন দেওয়ার জন্য এমন আয়োজন ধরে রাখতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। 

অনুষ্ঠানে ছাগলের মালিকদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের সহায়তায় পাঁচটি ধাপে ছাগলের দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় সাইফুল্লাহ ইসলামের ছাগল প্রথম, আব্দুর রহিমের দ্বিতীয় ও রিফাত হোসেনের ছাগল তৃতীয় স্থান অধিকার করে। 

বিজয়ী ছাগলের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসবের মধ্যে প্রথম পুরস্কার দেয়াল ঘড়ি দেওয়া হয়। এ ছাড়া সাবান, বই, খাতা ও কলমও ছিল পুরস্কারের তালিকায়। 

আয়োজক কমিটির সভাপতি হাসিবুল হাসান শান্ত বলেন, ‘এলাকার মানুষকে বিনোদন দেওয়ার জন্য এমন ব্যতিক্রম ছাগলের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভবিষ্যতেও এলাকাবাসীকে বিনোদন দিতে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ

বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ সহোদর শিশুর

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ পর্যায়ে সাভার, স্কুলে আদমজী চ্যাম্পিয়ন

প্রথম স্ত্রীর কথা জানাজানির পর দ্বিতীয়জনের সঙ্গে বিচ্ছেদ, বিষপান করে বাঁওড়ে ঝাঁপ যুবকের

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: যশোরের এক দম্পতি ও দুই শিশুসন্তানের খোঁজ মেলেনি এখনো

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু