হোম > সারা দেশ > যশোর

যশোরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রাইভেট কারচালক গ্রেপ্তার

কেশবপুর (যশোর) প্রতিনিধি

গ্রেপ্তার প্রাইভেট কারচালক লাভলু মোল্যা। সোর্স : সংগৃহীত

যশোরের কেশবপুরে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে লাভলু মোল্যা (৩৫) নামে এক প্রাইভেট কারচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার লাভলু মোল্যা উপজেলার ভালুকঘর গ্রামের নওশের মোল্যার ছেলে।

জানা গেছে, গত শুক্রবার ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করেন লাভলু মোল্যা। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা করেন ছাত্রীর মা।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা লাভলু মোল্যার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। পরে তাঁকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।