হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে সন্ত্রাসী-চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলদারির প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া হাইস্কুল গেট থেকে শুরু হয়ে নওয়াপাড়া স্টেশন বাজার ঘুরে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। মিছিল থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারির বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতা-কর্মীরা।

এ সময় যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রনেতা আশিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন যশোর জেলা ছাত্রনেতা রাকিব হাসান। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ছাত্রসমাজ সব সময় রাজপথে থাকবে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ছাত্রনেতা ইউনুস আকুঞ্জির সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন ছাত্রনেতা মোল্লা মোহাম্মদ ইরফান, ফয়সাল আহমেদ, আজাদ বিশ্বাস, ইয়াছিন আরাফাত, হাসিবুল শেখ, জুবায়ের হোসেন, সাকিব হোসেন, আইয়ুব হোসেন, আব্দুল আহাদ, সাদিকুল ইসলাম, নাজমুস সাকিব, আমানুল্লাহ সাদিক প্রমুখ।

যশোর বিমানবন্দরে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস উদ্‌যাপন

ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, স্বর্ণালংকার ও দলিল গায়েব

যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ

বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ সহোদর শিশুর

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ পর্যায়ে সাভার, স্কুলে আদমজী চ্যাম্পিয়ন

প্রথম স্ত্রীর কথা জানাজানির পর দ্বিতীয়জনের সঙ্গে বিচ্ছেদ, বিষপান করে বাঁওড়ে ঝাঁপ যুবকের

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: যশোরের এক দম্পতি ও দুই শিশুসন্তানের খোঁজ মেলেনি এখনো

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক