হোম > সারা দেশ > যশোর

প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মেয়ের মৃত্যু, বাবা-মাসহ আহত ৩

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের আরোহী ইফা (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় প্রাইভেট কারের ভেতরে থাকা ফরহাদ হোসেন (৪০), তাঁর স্ত্রী স্বপ্নিল ইসলাম (৩৫) এবং কাভার্ড ভ্যানের চালক রুহুল আমিন আহত হন।

প্রাইভেট কারের হতাহতদের বাড়ি নড়াইল পৌরসভার চৌরাস্তা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মিলন বলেন, রাতে কেশবপুর এলাকা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে প্রাইভেট কার চালিয়ে যশোরে ফিরছিলেন ফরহাদ। তখন বৃষ্টি হচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে পরিবারটি বিজয়রামপুর খইতলা স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর প্রাইভেট কারটি আড়াআড়ি করে দাঁড় করিয়ে ফেলেন ফরহাদ। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান কারটিকে মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় কারটি রাস্তার পাশে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ভেতরে থাকা তিনজন আহত হন। একই সঙ্গে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে গিয়ে আহত হন চালক রুহুল আমিন।

এসআই মিলন আরও বলেন, আহত চারজনকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর হাসপাতালে আনা হয়। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইফাকে মৃত ঘোষণা করেন।

এসআই মিলন বলেন, নিহত মেয়েটির বাবা-মা ও কাভার্ড ভ্যানের চালক ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান আমাদের হেফাজতে আছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

তাল পাড়তে গাছে উঠে নিচে শোনা গেল রিংটোন, মিলল দরজির অর্ধগলিত লাশ

পরিচয় গোপন করে মেসে থাকতেন প্রবাসী, গতকাল মরদেহ উদ্ধার

যবিপ্রবির শিক্ষাসফরে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ

প্রতারণা ও লাইসেন্সবিহীন কার্যক্রমে যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মা-বাবা ছাড়াই ২০ শিশুকে ফেরত দিল ভারত

হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি: যশোরের নওয়াপাড়ায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল

নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল কাল, আনিসুর হত্যায় গ্রেপ্তার ১

নারীর টয়োটা গাড়ি আটকে রাখার অভিযোগ ভিত্তিহীন: যশোরের অতিরিক্ত পুলিশ সুপার