হোম > সারা দেশ > যশোর

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজের মরদেহের পাশে ইউএনও ফারজানা ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান ও স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম সবুজ (৪০) হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ওবাইদুল ইসলাম সবুজ পাশাপোল গ্রামের মৃত আব্দুস সামাদের একমাত্র ছেলে। মৃত্যুকালে তিনি মা, চার বছর বয়সী মেয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইউপি সদস্য কিতাব আলী জানান, গত ৯ অক্টোবর ওবাইদুল ইসলাম জ্বরে আক্রান্ত হন। প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় ১১ অক্টোবর তাঁকে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকেরা তাঁর হাম শনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ওবাইদুল ইসলাম সবুজের আগে থেকেই অ্যাজমা, হাঁপানি ও শ্বাসকষ্টজনিত শারীরিক জটিলতা ছিল। এর আগে করোনাকালীনে তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন।

হাসপাতালের কাস্টমার কেয়ার কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ হাম জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ওবাইদুল ইসলাম সবুজ ২০২১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

তাঁর অকাল মৃত্যুতে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আজ শনিবার আসরের নামাজের পর পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর