হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় ট্রাকচাপায় নরসুন্দরের মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় ট্রাকচাপায় কেষ্ট দাস (৪০) নামের এক নরসুন্দর নিহত হয়েছেন। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের পুলিন দাসের ছেলে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার চাঁদপাড়া বাজারে নিজের সেলুন বন্ধ করে বাইসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন কেষ্ট দাস। চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৯১৬) তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি এবং বাইসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায় এবং চালক পালিয়ে যান।

পরে স্থানীয়রা কেষ্ট দাসকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে তাঁর মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মামলার আগেই আপসের সুযোগ, যশোরসহ ১০ জেলায় বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম শুরু

পচা দই বিক্রির দায়ে মনিরামপুরে বনফুলের শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা

ফুটবল ম্যাচ দেখে বেড়াতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, পারাপারের একমাত্র সাঁকোটিও তলিয়ে

ভৈরব নদে ভেসে উঠল গৃহবধূর মরদেহ, নিখোঁজের ৩০ ঘণ্টা পর উদ্ধার

বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদা-মারধরের শিকার যুবক, আটক ৩

স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি—হতাশা থেকে আত্মহত্যা

২৫ ঘণ্টায়ও মেলেনি ভৈরবে নিখোঁজ গৃহবধূর সন্ধান, নদীপাড়ে থামছে না স্বজনদের আর্তনাদ

পরিচয় জেনেও বিএসএফের পুশ ইন, সন্তানসহ সেই ভারতীয় নারী পুলিশ হেফাজতে

ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ গৃহবধূ, উদ্ধার হয়নি এখনো