হোম > সারা দেশ > যশোর

যশোরে আসামির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

যশোরে আসামির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত। ছবি: আজকের পত্রিকা

যশোরের শার্শায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আবুল হোসেন নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গতকাল শনিবার রাতে শার্শা ইউনিয়নের বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুবেল নামের মাদক মামলার আসামিকে ধরতে শার্শা থানা-পুলিশের একটি দল গভীর রাতে বুরুজবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় আসামি কনস্টেবল আবুল হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, রুবেলের নামে পাঁচটি মাদক মামলা রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। আহত পুলিশ সদস্য বর্তমানে সুস্থ আছেন।

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোর শহরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘১২ তারিখ আমাদের একটা ঈদের দিন চলে গেছে’

যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

দেশে ফিরল পাচার হওয়া ২৮ শিশু

ইমিগ্রেশনে ধরা পড়ল হত্যা মামলার দুই আসামি

যশোরে ধানখেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর-সাতক্ষীরার ১০ আসন: অন্তঃকোন্দলে ‘ভরাডুবি’

যশোরে মধ্যরাতে পার্ক করা বাসে আগুন

যশোর-৬: দ্বিতীয়বারের মতো জয় পেল জামায়াতে ইসলামী