হোম > সারা দেশ > যশোর

যশোরে সাবেক হুইপসহ ১৬৪ নেতা-কর্মীর নামে মামলা

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে সাবেক হুইপসহ আওয়ামী লীগের ১৬৪ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে গত ৪ আগস্ট জনতা বন্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।

গতকাল মঙ্গলবার মো. জোবায়ের হোসেন নামে উপজেলা বিএনপির এক নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন–সাবেক হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত প্রমুখ।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাদুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় ১৬৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।’

মামলার এজাহারে বলা হয়েছে, মামলার বাদী মো. জোবায়ের হোসেনের তথ্যমতে, গত ৪ আগস্ট দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানার পার্শ্বে নওয়াপাড়া ফেরিঘাট চত্বরে বেআইনিভাবে জনতা বন্ধে অগ্নিসংযোগ করে পথরোধ করে। এবং হত্যার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ করা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষতিসাধন করে আসামিরা।

যশোরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, গুরুতর আহত ২

যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী বিতরণ

সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে পাঁচ এমপির সংবাদ সম্মেলন

ভারতে পাচারের সময় ২ কেজি সোনাসহ আটক ১

বিয়ে করতে এসে মোটরসাইকেল খোয়ালেন পুলিশ কর্মকর্তা

নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ

যশোর বিমানবন্দরে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস উদ্‌যাপন

ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, স্বর্ণালংকার ও দলিল গায়েব

যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ

বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ সহোদর শিশুর