হোম > সারা দেশ > যশোর

যশোরে ভারতফেরত ক্যানসার আক্রান্ত শিশুর করোনা শনাক্ত

প্রতিনিধি

যশোর: ক্যানসার চিকিৎসার জন্য ভারতে যাওয়া ১০ বছরের শিশুর করোনা শনাক্ত হয়েছে। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত প্রতিবেশী দেশটি থেকে ফেরা শিশুটির মা ও মামার নমুনা পরীক্ষার ফল করোনাভাইরাস নেগেটিভ এসেছে। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে গতকাল বুধবার এই ফলাফল আসে। রাতে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, শিশুটি ব্লাড ক্যানসারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে তার মা ও মামা ভারতে নিয়ে যান। সেখান থেকে তারা গত ৫ মে বেনাপোল হয়ে দেশে ফেরেন। এরপর জেলা প্রশাসন ওই শিশু, তার মা ও মামাকে বেনাপোলের একটি হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠায়।

শিশুটি ও তার স্বজনদের কোয়ারেন্টিনের ১৪তম দিন মঙ্গলবার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। বুধবার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে ওই শিশু করোনায় আক্রান্ত। তবে তার মা ও মামার রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। শিশুটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে তার মা রয়েছেন। মামা ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

‘তোর ছেলেরে যদি বাঁচাতে চাস, এক লাখ টাকা মেরে দে’

অভয়নগরে কাঠপট্টিতে অগ্নিকাণ্ড

যশোরে অপহৃত ব্যবসায়ী হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

নিবন্ধিত অটোরিকশা তিন হাজার, চলে ২৩ হাজার

অভয়নগরে ৫৬ বস্তা সরকারি সার জব্দ, নছিমনচালক আটক

জ্বালানি তেল মজুত: ফিলিং স্টেশনসহ ৩ ব্যবসায়ীকে জরিমানা

যশোরে ৩০ মামলা আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ গ্রেপ্তার

কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীকে ধরে থানায় সোপর্দ, বিক্ষোভ

ভবদহে জলাবদ্ধতা: শরৎ হেমন্ত শীত গেল, পানি তবু শুকায় না