হোম > সারা দেশ > যশোর

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার উলাশী ইউনিয়নের খালপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে তুজাম (৫০) এবং ছিদ্দিকুর রহমানের ছেলে শাহিন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুজাম ও শাহিন একটি মোটরসাইকেলে করে উলাশী বাজার থেকে বাগআঁচড়ার দিকে যাচ্ছিলেন। পথে উলাশী কালীমন্দির এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাশ কাটানোর সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তুজামের মৃত্যু হয়। স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

নাভারন হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, নাভারন-সাতক্ষীরা সড়কের বেশ কিছু অংশ সরু হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন তাঁরা। এ ছাড়া অনুমোদনবিহীন যানবাহন চলাচল ও দুর্ঘটনার বড় একটি কারণ বলে মনে করছেন তাঁরা।

কর্মচারীদের কর্মবিরতিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক, চালক নিহত

নিখোঁজের এক মাস পর গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল যুবকের লাশ

যবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ঘটনা অনুসন্ধানে কমিটি

এসএসসি পরীক্ষায় মেয়ের উত্তরপত্র লিখে দেওয়ায় প্রধান শিক্ষক কারাগারে

ভারত থেকে ৩টি ট্রাকে ৪০ টন বিস্ফোরক আমদানি

সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, সূর্যের হাসি নেটওয়ার্কের ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

চিকিৎসকের স্টিকারযুক্ত প্রাইভেট কারে মিলল ২৬টি সোনার বার, আটক ৩

দম্পতিকে অচেতন করে দোতলায় খানাপিনা, অতঃপর স্বর্ণালংকার লুট

যশোরে দোকান ভাড়া না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা