হোম > সারা দেশ > যশোর

ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, স্বর্ণালংকার ও দলিল গায়েব

অভয়নগর (যশোর) প্রতিনিধি

নিহত বৃদ্ধার বাড়ির সামনে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

যশোরের অভয়নগরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের পর ঘরে স্বর্ণালংকার, নগদ টাকা ও জমির দলিল পাওয়া যাচ্ছে না।

নিহত আছিয়া বেগম রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।

স্বজনদের ভাষ্য, আছিয়া বেগম তাঁর বোনের সঙ্গে বাড়িতে থাকতেন। গতকাল সোমবার তাঁর বোন মেয়ের বাড়িতে যাওয়ায় রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। পরে ঘরের ভেতর খাটের ওপর তাঁর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তাঁরা।

নিহতের মেয়ে পান্না বেগমের অভিযোগ, ঘরের মালামাল তছনছ করা হয়েছে। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর ধারণা, এসব জিনিস লুটের উদ্দেশে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাঁর মাকে হত্যা করেছে। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

যশোর বিমানবন্দরে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস উদ্‌যাপন

যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ

বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ সহোদর শিশুর

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ পর্যায়ে সাভার, স্কুলে আদমজী চ্যাম্পিয়ন

প্রথম স্ত্রীর কথা জানাজানির পর দ্বিতীয়জনের সঙ্গে বিচ্ছেদ, বিষপান করে বাঁওড়ে ঝাঁপ যুবকের

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: যশোরের এক দম্পতি ও দুই শিশুসন্তানের খোঁজ মেলেনি এখনো

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির