হোম > সারা দেশ > যশোর

যশোরে চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

আশরাফুল ইসলাম। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৫০) নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে হবির চিড়ার মিলের সামনে একটি চা-দোকানে এ ঘটনা ঘটে। হামলাকারী ১৮-২০ বছরের এক যুবক বলে জানা গেছে।

এ সময় হামলাকারীকে ঠেকাতে গিয়ে তারেক নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আশরাফুল ইসলাম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের আজহার আলী মাস্টারের ছেলে। তিনি ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

রাজগঞ্জ এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, আশরাফুল ইসলাম রাজগঞ্জ বাজারে হবির চিড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে নিয়মিত সময় কাটাতেন। আজ সন্ধ্যার পর তিনি ওই চায়ের দোকানে এসে বসেন। রাত ৯টার দিকে ১৮-২০ বছর বয়সী অপরিচিত এক যুবক হঠাৎ দোকানে ঢোকেন। ছেলেটির গতিবিধি দেখে দোকান থেকে উঠে যেতে চান আশরাফুল। এ সময় ছেলেটি আশরাফুলের বুকে ছুরিকাঘাত করেন। তাঁকে ঠেকাতে গেলে ওই দোকানে বসে থাকা তারেক নামে অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে সটকে পড়েন।

বিল্লাল হোসেন আরও বলেন, ছুরিকাঘাতে ঘটনাস্থলে আশরাফুল ইসলামের মৃত্যু হয়েছে। আহত তারেককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গেছে।

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ডিম নিক্ষেপের অভিযোগ, আহত ৪

বেনাপোলে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ

স্ত্রী ও তিন সন্তান হারিয়ে বাক্‌রুদ্ধ শহিদুল, শোকে স্তব্ধ গ্রাম

ভারতে বসবাসরত শতাধিক ‘বাংলাদেশিকে’ পুশ ইনের চেষ্টা, বেনাপোল সীমান্তে উত্তেজনা

বিমানবন্দরের নতুন চাকরিতে ফেরা হলো না জনির, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

চামড়া পাচারের শঙ্কায় বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরলেন ৩৬ যুবক

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়ের সুযোগও নেই: প্রতিমন্ত্রী অমিত

যশোরে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা

খেজুরগাছে ৪ ঘণ্টা ধরে আটকা বিড়াল, উদ্ধার করল ফায়ার সার্ভিস