হোম > সারা দেশ > যশোর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুই যানবাহনে ধাক্কা, কিশোর-তরুণ নিহত

চৌগাছা প্রতিনিধি 

প্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর-তরুণ নিহত হয়েছে। মোটরসাইকেলটি প্রথমে একটি মোটরসাইকেলে, পরে একটি বালুভর্তি ট্রলিতে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে দুজনেই প্রাণ হারায়।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের ভাদড়া যাত্রীছাউনির কাছে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীরা হলো আশরাফুল ইসলাম (২১) ও ইমন হোসেন (১৬)। আশরাফুল উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের তরিকুল ইসলামের ছেলে এবং ইমন একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ছাড়াই বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিল এক তরুণ। তাঁর পেছনে এক কিশোর বসা ছিল। মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে সেখানে থাকা বালুভর্তি ট্রলিতে ধাক্কায় দিয়ে দুজনেই ছিটকে পড়ে মারা যায়। খবর পেয়ে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ এবং ফায়ার সার্ভিসের চৌগাছা সাবস্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত দুজনের লাশ উদ্ধার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিচয় গোপন করে মেসে থাকতেন প্রবাসী, গতকাল মরদেহ উদ্ধার

যবিপ্রবির শিক্ষাসফরে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ

প্রতারণা ও লাইসেন্সবিহীন কার্যক্রমে যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মা-বাবা ছাড়াই ২০ শিশুকে ফেরত দিল ভারত

হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি: যশোরের নওয়াপাড়ায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল

নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল কাল, আনিসুর হত্যায় গ্রেপ্তার ১

নারীর টয়োটা গাড়ি আটকে রাখার অভিযোগ ভিত্তিহীন: যশোরের অতিরিক্ত পুলিশ সুপার

যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কর্মচারীদের কর্মবিরতিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ