হোম > সারা দেশ > যশোর

স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকচাপায় নিহত স্বামী

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোর-সাতক্ষীরা সড়কের পাশে ডোবায় উল্টে পড়ে ট্রাক। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের চাপায় গাব্রিয়েল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকূল মাদারতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গাব্রিয়েল বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া মিশন এলাকার কাশেম বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে গাব্রিয়েল বিশ্বাস ও তাঁর স্ত্রী পল্লিচিকিৎসক ইয়াকুব আলীর কাছে চিকিৎসা নিতে মধ্যকূল মাদারতলায় যান। গাব্রিয়েল বিশ্বাস স্ত্রীকে রেখে চিকিৎসকের বাড়িসংলগ্ন যশোর-সাতক্ষীরা সড়কের পাশে বসে প্রস্রাব করার সময় যশোরের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পাশের মাছের ঘেরে উল্টে পড়ে। এ সময় গাব্রিয়েল বিশ্বাস ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাঁর মরদেহ উদ্ধার করেন। ডাক্তার দেখাতে এসে স্বামীর এমন মৃত্যুতে আহাজারিতে ভেঙে পড়েন তাঁর স্ত্রী।

ঘটনাস্থলে থাকা কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ থানায় নিয়ে যাওয়া হবে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকের চালক এবং হেলপার দুজনেই পালিয়ে গেছেন।

মামলার আগেই আপসের সুযোগ, যশোরসহ ১০ জেলায় বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম শুরু

চৌগাছায় ট্রাকচাপায় নরসুন্দরের মৃত্যু

পচা দই বিক্রির দায়ে মনিরামপুরে বনফুলের শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা

ফুটবল ম্যাচ দেখে বেড়াতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, পারাপারের একমাত্র সাঁকোটিও তলিয়ে

ভৈরব নদে ভেসে উঠল গৃহবধূর মরদেহ, নিখোঁজের ৩০ ঘণ্টা পর উদ্ধার

বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদা-মারধরের শিকার যুবক, আটক ৩

স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি—হতাশা থেকে আত্মহত্যা

২৫ ঘণ্টায়ও মেলেনি ভৈরবে নিখোঁজ গৃহবধূর সন্ধান, নদীপাড়ে থামছে না স্বজনদের আর্তনাদ

পরিচয় জেনেও বিএসএফের পুশ ইন, সন্তানসহ সেই ভারতীয় নারী পুলিশ হেফাজতে