হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: আজকের পত্রিকা

১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা ঠিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল বুধবার সকাল থেকে টহল অব্যাহত রেখেছে। রাতেও বিভিন্ন এলাকায় টহল দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গোপালগঞ্জ মডেল মসজিদের পাশে গোলচত্বরের কাছে টহলরত বিজিবি সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

এ ছাড়া আজ বৃহস্পতিবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন। তাঁদের সঙ্গে র‍্যাব ও পুলিশও যৌথভাবে টহল দিচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। পাশাপাশি সাদাপোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গোপালগঞ্জ মডেল মসজিদের পাশে গোলচত্বরে টহলরত এপিবিএন সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হন। মূলত এই দিনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি ও আইনশৃঙ্খলা অবনতি হতে পারে এমন আশঙ্কায় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।

অন্যদিকে, জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আজ সকালে নির্মিতব্য জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ বিএনপির দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়ায় ঘরে আগুন দিলেন স্বামী, তালাক দিলেন স্ত্রী

গোপালগঞ্জে স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু জব্দের পর অবমুক্ত

টুঙ্গিপাড়ায় মাদ্রাসার শ্রেণিকক্ষে হাঁটুপানি, চার দিন ধরে বন্ধ পাঠদান

গোপালগঞ্জে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

মাদক কারবারের অভিযোগে যুবদল সম্পাদককে অব্যাহতি

ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

গোপালগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা শুরু