হোম > সারা দেশ > গোপালগঞ্জ

২ দিন ধরে নিখোঁজ বশেমুরবিপ্রবি উপপরীক্ষা নিয়ন্ত্রক, স্ত্রীর জিডি

গোপালগঞ্জ প্রতিনিধি

বাসা থেকে বের হয়ে গোপালগঞ্জে মিকাইল ইসলাম টুটুল নামে এক ব্যক্তি দুই দিন ধরে নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল (মঙ্গলবার) তাঁর স্ত্রী মৌ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

এর আগে গত সোমবার (২৬ জুন) শহরের ব্যাংকপাড়ার ভাড়া বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে তিনি বের হয়ে যান। এরপর গত দুই দিন তিনি আর বাসায় ফেরেননি।

নিখোঁজ মিকাইল ইসলাম টুটুল কোটালীপাড়া উপজেলার হীরন ইউনিয়নের আজাহার আলী সিকদারের ছেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপপরীক্ষা নিয়ন্ত্রক।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মিকাইল ইসলাম টুটুল (৫০) সোমবার (২৬ জুন) বেলা ৩টার দিকে শহরের বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করে গত দুই দিন তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সোমবার সদর থানায় তাঁর স্ত্রী একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর ১২২১। 

তাঁর স্ত্রী মৌ আজকের পত্রিকাকে জানান, ঘটনার দিন তাঁর স্বামী মোবাইল ফোন রেখে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান। রাত হয়ে গেলেও তিনি বাসায় ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। 

মৌ আরও জানান, টুটুল ডায়াবেটিস, লো প্রেসারসহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘ ২৩ বছরের বৈবাহিক জীবনে এমন ধরনের ঘটনা কখনো ঘটেনি। তাঁর কারও সঙ্গে কোনো শত্রুতা আছে কি না তাঁর জানা নেই।

গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিতল চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল মিকাইল ইসলাম টুটুলের। এ কারণে আত্মগোপনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তির সাহায্যে মিকাইল ইসলামের অবস্থান নির্ণয়ের অনুসন্ধান চলছে।’

গোপালগঞ্জে হঠাৎ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাক উদ্ধার হয়নি, আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার

গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০