হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে প্রায় ৪ হাজার ইয়াবা বড়িসহ কারবারি আটক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে প্রায় ৪ হাজার ইয়াবা বড়িসহ কারবারি আটক। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার ইয়াবা বড়িসহ এক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সজীব মিয়া (৩৬)। তিনি ওই এলাকার মিরাজ মিয়ার ছেলে।

ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজীবকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে থেকে ৩ হাজার ৯৫০টি ইয়াবা বড়ি উদ্ধার এবং মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর আটক

গোপালগঞ্জে বিলে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণের উদ্বোধন

টুঙ্গিপাড়ায় পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি, স্থায়ী সমাধানের আশ্বাস

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

টুঙ্গিপাড়া: বর্ষাকালে পানিবন্দী থাকতে হয় ২০০ পরিবারকে

টুঙ্গিপাড়ায় এক গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী, অনাহার-অর্ধাহারে কাটছে দিন

গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বন্ধুদের সঙ্গে ডাব পাড়তে গিয়ে নিখোঁজ কিশোর, দুই দিন পর পুকুরে মিলল লাশ