হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে কারফিউর মেয়াদ আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতার পরদিন গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ শহরে সকালে প্রায় সব দোকানপাট বন্ধ দেখা যায়। ছবি: সরদার রনি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে গত বুধবার সংঘর্ষের ঘটনার পর জারি করা কারফিউর মেয়াদ আবার বাড়ানো হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

জেলা প্রশাসক কামরুজ্জামান বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ আগামীকাল শনিবার সকাল ৬ট পর্যন্ত বলবৎ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে কারফিউর বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গোপালগঞ্জ জেলাজুড়ে কারফিউ শুরু হয় গত বুধবার রাত ৮টা থেকে। প্রথম দফায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর গতকাল ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রিফিং করে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে আবার কারফিউ জারি করেন। এর মধ্যে আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

কারফিউ জারির আগে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা শুরু

ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৬ জন আটক

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে হাতুড়িপেটা

টুঙ্গিপাড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ

গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫০

গোপালগঞ্জে হঠাৎ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ