হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় ৩ ক্লিনিকে জরিমানা, ১টির কার্যক্রম বন্ধ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হ্যাপি ক্লিনিক। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৈধ কাগজপত্র না থাকায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ক্লিনিকে জরিমানা ও ১টি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বাগান উত্তরপাড়ার বন্ধু ক্লিনিক ৩৫ হাজার, জননী সার্জিক্যাল ক্লিনিক ১০ হাজার, কুসুম সার্জিক্যাল ক্লিনিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকা এবং নিম্নমানের স্বাস্থ্য সেবা প্রদানের অভিযোগে হ্যাপি ক্লিনিকে তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন ক্লিনিকের বৈধ কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনার মাধ্যমে ৩টি ক্লিনিককে জরিমানা ও ১ টির কার্যক্রম বন্ধ করা হয়েছে। আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়ায় জুয়ার আড্ডায় চেয়ারম্যানের টাকা লেনদেনের ভিডিও ভাইরাল

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি