হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

আবু হানিফ মোল্লা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ৪৯ নম্বর উত্তরপাড়া মাদ্রাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গতকাল সোমবার (২১ জুলাই) কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসাছাত্রী শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়ত। প্রতিদিনের মতো গতকাল সোমবার ভোরে ওই ছাত্রী প্রাইভেট পড়তে এলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনা ওই ছাত্রী তার পরিবারকে জানালে ওই দিনই তার বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেন।

অভিযুক্ত আবু হানিফ মোল্লার বাড়ি উপজেলার উত্তরপাড়া গ্রামে।

ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। সে প্রতিদিন সকাল ৮টায় শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তে যেত। ওই দিন আবু হানিফ আমার মেয়েকে সকাল ৭টায় প্রাইভেট পড়তে যেতে বলে। সকাল ৭টায় প্রাইভেট পড়তে গেলে ওকে একা পেয়ে লম্পট আবু হানিফ আমার মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনা আমি জানার পর থানায় মামলা করি।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল বলেন, ‘শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।’

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত