হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে সেনাবাহিনীর মামলায় ৪ জন গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সেনাবাহিনীর দায়ের করা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

গোপালগঞ্জের অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর আকিকুর রহমান রুসাদ ও র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার সৈয়দ ফজলুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরিফ আমিনুল হক লাচ্চু, গোপীনাথপুর গ্রামের রফিকুল কাজী ও গুলিশ শরীফ এবং কাশিয়ানী উপজেলার ফলশী গ্রামের মোস্তাক মোল্লা। 

এর আগে গত ১০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদ ও তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের সময় সেনাবাহিনীর গাড়িতে হামলা, ভাঙচুর–অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। 

এ ঘটনায় ২২ আগস্ট ১০৬ জনের নাম উল্লেখ ও ৩০০০ থেকে ৩২০০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে।’

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত