হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শহরের কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদ এবং তৃতীয় জামাত গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টা ৪০ মিনিটে। তবে, আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল ৮টায় প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও মডেল মসজিদে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আধা ঘণ্টা পরপর বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জামাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানসহ রাজনৈতিক নেতারা ও সাধারণ মুসল্লিরা অংশ নেবেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত একটি ঈদগাহ রয়েছে। ঈদের নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দেড় মাসেও খোঁজ মেলেনি গৃহবধূর

কোটালীপাড়ায় সুকান্ত মেলা শুরু হচ্ছে কাল

তিন বছরেও শেষ হয়নি জয়নগর-বলুগ্রাম সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রাস্তা বন্ধ করে ৩২ পরিবারকে ‘অবরুদ্ধ’ করার অভিযোগ

টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫, হেলপার নিখোঁজ

গোপালগঞ্জে বিয়ের পিঁড়ি থেকে যুবক কারাগারে...

ডিবি পুলিশ সেজে স্বর্ণকার ভাইদের অপহরণের চেষ্টা, গ্রামবাসীর ধাওয়ায় ৪ ডাকাত আটক

গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে মায়ের মৃত্যু

ফোনকল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসাশিক্ষককে হাতুড়িপেটা

এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন চালু হবে: কে এম বাবর এমপি