হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় সুকান্ত মেলা শুরু হচ্ছে কাল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

সুকান্ত ভট্টাচার্যের ম্যুর‍াল। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগামীকাল বুধবার (১৩ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা। উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় মেলাটি অনুষ্ঠিত হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করছে। প্রশাসন ছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা এই মেলা আয়োজনে সহযোগিতা করছেন। ইতিমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন। মেলার শেষ দিনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মেলায় বিভিন্ন কবির আবৃত্তি, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মাঠসহ আশপাশে বসবে গ্রামীণ মেলা।

মেলার আয়োজনকে ঘিরে কোটালীপাড়া এবং এর আশপাশের এলাকায় বইছে উৎসবের আমেজ।

কবি খান চমন-ই-এলাহী বলেন, প্রতিবছর কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় মেলা বসে। তবে এবারের মেলায় রয়েছে নানা আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দেশবরেণ্য কবি, লেখক, সাহিত্যিকদের আড্ডা, গুণীজনদের মিলন মেলাসহ নানা ধরনের আয়োজন রয়েছে। আশা করছি, আগামীতেও আয়োজক কমিটি এ ধারা অব্যাহত রাখবে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। এ ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতারা সব ধরনের সহযোগিতা করছেন। ইতিমধ্যে আমরা মেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, সুন্দরভাবে মেলার উদ্বোধন ও সমাপ্তি ঘটবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটবে না।’

উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান।

কলকাতায় জন্মগ্রহণ করলেও কবি সুকান্তের পৈতৃক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’, ‘পূর্বাভাস’, ‘অভিযান’ ও ‘হরতাল’।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের গরু জবাই করে ভূরিভোজ

গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

টুঙ্গিপাড়ায় ঘরে আগুন দিলেন স্বামী, তালাক দিলেন স্ত্রী

গোপালগঞ্জে স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু জব্দের পর অবমুক্ত

টুঙ্গিপাড়ায় মাদ্রাসার শ্রেণিকক্ষে হাঁটুপানি, চার দিন ধরে বন্ধ পাঠদান

গোপালগঞ্জে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

মাদক কারবারের অভিযোগে যুবদল সম্পাদককে অব্যাহতি

ঢাকা-গোপালগঞ্জ রুটে ১০ আগস্ট চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন