হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে ।

আজ শনিবার বেলা ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বুড়িমার গাছতলা এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কিছু সময় আগে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল বের করেন। এ সময় টহল পুলিশের একটি দল এতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশের গাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছিন। তিনি বলেন, পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। বিস্তারিত এই মুহূর্তে বলা যাচ্ছে না।

গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০

টুঙ্গিপাড়ায় জুয়ার আড্ডায় চেয়ারম্যানের টাকা লেনদেনের ভিডিও ভাইরাল

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা