হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

ট্রাকের ধাক্কায় ছিটকে গিয়ে ট্রাকের নিচেই চাপা পড়েন মোটরসাইকেল চালক। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, রেজাউল আলম মোটরসাইকেলে করে মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। দিগনগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাঁকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।