হোম > সারা দেশ > গোপালগঞ্জ

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় রিপন ব্যাপারী (৪০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রিপন ব্যাপারী উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিপন ব্যাপারী বাইসাইকেলে করে মুকসুদপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।