হোম > সারা দেশ > গাজীপুর

৪ দিন বন্ধ থাকবে পিকনিক ও শুটিং স্পট, হোটেল-রিসোর্ট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

চার দিন বন্ধ থাকবে পিকনিক ও শুটিং স্পট, হোটেল-রিসোর্ট। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুর-৩ সংসদীয় এলাকার শুটিং ও পিকনিক স্পট এবং হোটেল ও রিসোর্টে সভা-সমাবেশসহ কোনো ধরনের অনুষ্ঠান না করার নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ।

আজ রোববার ইউএনও সজীব আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে এরপরও কোনো ধরনের আয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্বাচন বিধিমালা অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ইউএনও গণমাধ্যমকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর-৩ সংসদীয় আসনের অধীনে সব শুটিং স্পট ও হোটেল-রেস্টুরেন্টে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ বন্ধ থাকবে। ইতিমধ্যে সব শুটিং স্পট, রিসোর্ট ও রেস্তোরাঁর মালিকদের চিঠিতে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

শ্রীপুরে আগুনে পুড়ল বসতবাড়ি-দোকানপাট

গাজীপুরে উদ্বোধনের আগেই সড়ক ধসের ঘটনায় ২ প্রকৌশলী সাময়িক বরখাস্ত

ঈদের ছুটিতে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শ্রীপুরে কচুরিপনার ভেতর পড়ে ছিল নবজাতকের মরদেহ

শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তি

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

সাফারি পার্কে এল নতুন ৩টি সিংহ, সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে পার্ক

শ্রীপুরে স্থানীয়রা ৪২ বোতল মদ উদ্ধার করে দিলেও পুলিশ বলছে ২৫

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটারে যানজট, ভোগান্তি চরমে

গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানায় ছুটি, বিকেলে যানজটের শঙ্কা