হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রাক থেকে তুলার বস্তা পড়ে শিশুর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ট্রাক থেকে বর্জিত তুলার বস্তা (গাইড) পড়ে তাবাসসুম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার টঙ্গীর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

তাবাসসুম টঙ্গীর মাছিমপুর এলাকার বাসিন্দা নাছির উদ্দিনের মেয়ে।

জানা যায়, দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় ট্রাক বোঝাই করে বর্জিত তুলা নিয়ে আসেন ব্যবসায়ী মো. কামাল। পরে ট্রাক থেকে ওই সব বস্তা তার গুদামে মজুত করতে থাকেন কয়েকজন। এ সময় ট্রাকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তাবাসসুম।

ওই সময় হঠাৎ একটি তুলার বস্তা তাবাসসুমের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পরিবারকে থানায় ডেকেছি। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত, গ্রেপ্তার ২

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আইফোন’ জব্দ, এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ