হোম > সারা দেশ > গাজীপুর

আশ্রয়ের কথা বলে সন্তানদের সামনে মাকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে মাকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন (৩৬) নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার একজন পান ব্যবসায়ী।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি র‍্যালির মোড় এলাকায় অভিযান চালিয়ে সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর নিচ থেকে ওই নারীকে আশ্রয় দেওয়ার কথা বলে নিয়ে যান সোহরাব। পরে সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোহরাব পালিয়ে যান।

আরও পড়ুন: