হোম > সারা দেশ > গাজীপুর

মে দিবসেও বকেয়া টাকার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

মহান মে দিবসেও গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বৃহস্পতিবার উপজেলার চন্দ্রা মাহমুদ জিনস লিমিটেডের কয়েক শ শ্রমিক এই বিক্ষোভ করেন।

এ সময় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন।

জানা গেছে, গত বছরের শেষের দিকে নানা জটিলতায় কারখানাটি বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। দফায় দফায় শ্রমিকেরা বকেয়া বেতনের দাবি জানিয়ে আন্দোলন করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের হাতাহাতির ঘটনাও ঘটে।

শ্রমিকদের অভিযোগ, গত ৯ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৮ ডিসেম্বর পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তাঁরা কোনো টাকা পাননি। কর্তৃপক্ষ বারবার তারিখ পিছিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে। আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরোপুরিভাবে অবরোধ করা হবে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে শ্রমিকেরা শান্ত রয়েছেন।’

এদিকে মাহমুদ জিনস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক রাফি মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল থেকে শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু করার কথা থাকলেও ব্যাংকিং জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে এখন অর্থের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ১৫ মের মধ্যে সব বকেয়া পরিশোধ করা হবে, ইনশা আল্লাহ।

বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের ধৈর্য ধারণ এবং কর্তৃপক্ষের প্রতি আস্থা রাখার অনুরোধ জানানো হয়।

মামার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

গাজীপুর সদর: উপজেলার সব দপ্তর নগরে

মাদকের টাকার জন্য সন্তানের গলায় ছুরি ধরে স্ত্রীর কাছে ভিডিও

সাবেক সেনাসদস্য নিখোঁজ, সপ্তাহ ধরে থানার সামনে স্ত্রী-সন্তানের অবস্থান

ক্রীড়া কার্ড ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী আমিনুল

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

কর্মস্থলে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু: চার কারখানায় ভাঙচুর মামলায় আসামি ১১০০, গ্রেপ্তার ২

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে