হোম > সারা দেশ > গাজীপুর

‘কথা আছে’ বলে ডেকে নিয়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত, নিহত শ্বশুর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

ঘাতক জামাতা মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েও শান্তি হয়নি! এক সপ্তাহ পর শ্বশুরকে ফোন দিয়ে ‘কথা আছে’ বলে বাড়ি থেকে বাজারে ডেকে নিয়ে মাথায় কুড়ালের কোপ দিয়ে হত্যা করলেন মোজাম্মেল।

আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ (৬৫) কালীগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত আলকু মোরেলের ছেলে। তিনি একজন কলা ব্যবসায়ী ছিলেন।

অভিযুক্ত মোজাম্মেল একই এলাকার নোয়াব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মোজাম্মেল তাঁর স্ত্রী ও আব্দুল মজিদের মেয়ে শাহানাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এর জেরে আজ শুক্রবার বিকেলে মোজাম্মেল শ্বশুর আব্দুল মজিদকে ‘কথা আছে’ বলে ফোন করে জামালপুর বাজারে ডেকে নেন। সেখানে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মোজাম্মেল তাঁর সঙ্গে থাকা ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথার পেছনে সজোরে কোপ দিয়ে দ্রুত পালিয়ে যান।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জিয়াউর রহমান বলেন, মাথার পেছনে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় আব্দুল মজিদকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ময়নাতদন্ত ও নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত, গ্রেপ্তার ২