হোম > সারা দেশ > গাজীপুর

সাফারি পার্কে এল নতুন ৩টি সিংহ, সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে পার্ক

শ্রীপুর প্রতিনিধি  

গাজীপুর সাফারি পার্ক। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতরে বৈচিত্র্য বাড়াতে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে তিনটি সিংহ আনা হয়েছে। এগুলোর মধ্যে একটি সিংহ এবং দুটি সিংহী। এ ছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনেও পার্কটি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারেক রহমান। ডুলাহাজারা সাফারি পার্ক থেকে এই সিংহগুলো আনা হয়েছে বলে জানান তিনি। নতুন তিনটি সিংহসহ এখন সাফারি পার্কে সিংহের সংখ্যা পাঁচটি।

পার্ক কর্তৃপক্ষ জানায়, শুক্রবার থেকে সিংহ তিনটিকে প্রদর্শনীর জন্য নির্দিষ্ট বেষ্টনীতে রাখা হয়েছে। শনিবার ঈদের দিন থেকে দর্শনার্থীরা পার্কের অন্যান্য প্রাণীর সঙ্গে নতুন করে আনা সিংহগুলো দেখতে পাবেন। এ ছাড়া সাপ্তাহিক মঙ্গলবার বন্ধের দিন হলেও বিশেষ ব্যবস্থাপনায় সেটি চালু রাখা হবে। পার্ক কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন উৎসবের সময় মঙ্গলবার বন্ধের বিষয়টি না জেনে বহু দর্শনার্থী এসে হতাশ হয়ে পার্কের ফটক থেকে ফিরে যান। এ বিষয়টি বিবেচনায় নিয়ে এবার ঈদে বন্ধের দিনে বিশেষ ব্যবস্থাপনায় পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, দর্শনার্থীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে কিছু পর্যটক বাস সংস্কার করা হয়েছে। বর্তমানে পার্কের মোট সাতটি শীততাপনিয়ন্ত্রিত ও নিরাপদ মিনি বাস পর্যটক পরিবহনের জন্য তৈরি আছে। এ ছাড়া পার্কের ভেতরে বিভিন্ন জায়গায় আছে ফুডকোর্ট ও শৌচাগার সুবিধা।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান আজকের পত্রিকাকে বলেন, এই ঈদে দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সেবা দেওয়া নিশ্চয়তা দিতে তাঁদের সব কর্মকর্তা-কর্মচারী কাজ করে যাচ্ছেন। পর্যটক বাসে চড়ে সাফারি কিংডমের ভেতর ঘুরে ঘুরে বাঘ, ভালুকসহ বিভিন্ন প্রাণীর দেখা পাবেন দর্শনার্থীরা।

টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু‎

অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে ডিম ভেঙে প্রতিবাদ, খামারিদের মহাসড়ক অবরোধ

মামার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

গাজীপুর সদর: উপজেলার সব দপ্তর নগরে

মাদকের টাকার জন্য সন্তানের গলায় ছুরি ধরে স্ত্রীর কাছে ভিডিও

সাবেক সেনাসদস্য নিখোঁজ, সপ্তাহ ধরে থানার সামনে স্ত্রী-সন্তানের অবস্থান

ক্রীড়া কার্ড ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী আমিনুল

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ