হোম > সারা দেশ > গাজীপুর

বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টা থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টা থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার ও কাঠ টুকরো ফেলে আগুন ধরিয়ে দেন।

কারখানা সূত্রে জানা যায়, কারখানাটির ৫০০ জন শ্রমিকের গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, মার্চ মাসের অর্ধেক বেতন ও সেই সঙ্গে ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবি জানিয়ে আসছিল কারখানা কর্তৃপক্ষের কাছে। বৃহস্পতিবার সকালে কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধের আশার দেয়। পরে সন্ধ্যা পেরিয়ে রাত হলে বেতন পরিশোধ করেনি কারখানা মালিক। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। দাবি আদায় করতে রাত ৯টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতর অবস্থান করে শ্রমিকেরা। পরে শ্রমিকেরা রাতে কারখানা থেকে বেড়িয়ে কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকেরা শাখা সড়কটিতে টায়ার ও কাঠের টুকরায় আগুন ধরিয়ে দেয়।

একাধিক শ্রমিক জানান, কয়েক দিন যাবৎ কারখানা মালিক আমাদের পাওনা পরিশোধে আশ্বাস দিলেও পাওনা পরিশোধে করেননি। শনিবার থেকে কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হবে। আমরা কীভাবে ঈদ করব? সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছি। বেতন না পেলে ঘরে ফিরব না।

ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোটা ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টা থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করছে। কারখানা মালিকের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু‎

অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে ডিম ভেঙে প্রতিবাদ, খামারিদের মহাসড়ক অবরোধ

মামার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

গাজীপুর সদর: উপজেলার সব দপ্তর নগরে

মাদকের টাকার জন্য সন্তানের গলায় ছুরি ধরে স্ত্রীর কাছে ভিডিও

সাবেক সেনাসদস্য নিখোঁজ, সপ্তাহ ধরে থানার সামনে স্ত্রী-সন্তানের অবস্থান

ক্রীড়া কার্ড ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী আমিনুল

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ