গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারহানা হক (৬১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ফারহানা হক গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হকের স্ত্রী। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জিএম হেড অ্যান্ড ডিপার্টমেন্ট (সার্কুলেশন) মো. বিল্লাল হোসেন মন্টুর শাশুড়ি।
মৃত্যুকালে ফারহানা হক দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর মিরপুর-১৪-এ রাকিন সিটি জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মরহুমার গ্রামের বাড়ি শিমলাপাড়া মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাঁকে দাফন করার কথা রয়েছে।
ফারহানা হকের মৃত্যুতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শ্রীপুর প্রেসক্লাব ও বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনও শোক ও সমবেদনা জানিয়েছে।
বিজ্ঞপ্তি