হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ৮০০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদেরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

গ্রেপ্তার আব্দুল কাদের উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদেরের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর দেওয়া তথ্যানুযায়ী ঘরের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’