হোম > সারা দেশ > গাজীপুর

নিখোঁজের ৩ দিন পর গাজীপুরে বাসচালকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে নিখোঁজের তিন দিন পর তারেক হোসেন (৩০) নামে এক বাসচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মহানগরীর জয়দেবপুর বাস টার্মিনাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

তারেক হোসেন ফরিদপুরের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকা-গাজীপুর রুটের বলাকা পরিবহন সার্ভিসের বাসচালক ছিলেন। 

তারেকের ভগ্নিপতি সোহেল খান জানান, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মুন্সিপাড়া এলাকার সায়েদ আলীর ভাড়া বাসায় থেকে বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তারেক। গত শনিবার সকালে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। 

স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের তিন দিন পর আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর বাস টার্মিনালের পাশে সীমানা প্রাচীর বেষ্টিত জনৈক নুরুল ইসলামের পরিত্যক্ত জমিতে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। 

এ বিষয়ে গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাহেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।’ 

তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত, গ্রেপ্তার ২

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আইফোন’ জব্দ, এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ