হোম > সারা দেশ > গাজীপুর

‘ডিস্টার্ব করলে সকল থানার সামনে মিছিল করবো’ ফেসবুকে কমিশনার–এসপিকে ছাত্রলীগ নেতার হুমকি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুর জেলার ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলামের ভেরিফাইড ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক থেকে

মিছিলে বাধা দিলে পুলিশকে চাপে ফেলার হুমকি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন গাজীপুর জেলার ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম। মহানগর পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে উদ্দেশ করে দেওয়া পোস্টটি খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয় পড়ে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে সুলতান মো. সিরাজুল ইসলাম তাঁর ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্টটি করেন।

পোস্টে সিরাজুল ইসলাম লেখেন, ‘মাননীয় পুলিশ কমিশনার/পুলিশ সুপার মহোদয় মিছিল করেছি, কাউকে হত্যা করি নাই। রাষ্ট্রের কোন ক্ষতিও করি নাই। পুলিশ যদি ডিস্টার্ব করেন আমার নেতাকর্মীদের, তাহলে আপনাদেরকেও চাপে ফেলার কৌশল আমি জানি।’

পোস্টে আরও লেখা হয়, ‘সকল থানার সামনে মিছিল করব। আর আমার সম্পর্কে ধারণা আছে তো ইনশাআল্লাহ। আমি যা বলি তা করি। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে বলেন। প্রতিহিংসা বা রাষ্ট্রের শক্তি দিয়ে নয়।’

পোস্টের শেষে ‘সুলতান মো. সিরাজুল ইসলাম, সভাপতি, গাজীপুর জেলা ছাত্রলীগ’ পরিচয় উল্লেখ করা হয়।

এ দিকে পোস্টটির মন্তব্যের ঘরে নেটিজেনদের কাউকে এই পোস্টের সমর্থনে, কাউকে বিরোধিতা করে, আবার কাউকে ব্যঙ্গাত্মক মন্তব্য করতেও দেখা গেছে।

এই পোস্টের বিষয়ে মন্তব্য জানতে গাজীপুর পুলিশ সুপার শরিফ উদ্দীনের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার তার অফিশিয়াল নম্বরে কল দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।

নানা আয়োজনে ইউএফটিবির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

কালীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি: ১৩১ পদে নিয়োগের লড়াইয়ে ৬১৪ পরীক্ষার্থী

গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

গণিতে দক্ষতাই বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির মূল ভিত্তি: ডুয়েট উপাচার্য

কালীগঞ্জে আবারও নড়বড়ে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারী ও এক পুলিশ সদস্য আটক

বাল্যবিবাহের অভিশাপমুক্ত হলো আরও এক শিশু: ৬ মাসের কারাদণ্ড বাবার

বাঘ আতঙ্কে তিন গ্রামের মানুষ, বিরল প্রাণী বলছে বন বিভাগ

গাজীপুরে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যান স্বামী, আদালতে দায় স্বীকার করে জবানবন্দি

গাজীপুরে শিশুকন্যাকে ধর্ষণ: বাবার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড