হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারের জেল সুপার প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। গেল দুদিন ধরে চলমান বন্দী বিদ্রোহ, আসামির পলায়ন ও মৃত্যুর ঘটনার পর তাকে সরিয়ে দেওয়া হলো। 

আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কারা অধিদপ্তর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করেছে। 

কারা সূত্রে জানা গেছে, প্রত্যাহার হওয়া সিনিয়র জেল সুপারের স্থলে ভারপ্রাপ্ত হিসেবে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দীরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দীরা কারারক্ষীদের জিম্মি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের নিভৃত করার চেষ্টা করলে বন্দীরা কারারক্ষীদের ওপর চড়াও হয়। বন্দীদের কেউ দেয়াল ভেঙে, কেউ দেয়াল টপকে, আবার কেউ দেয়ালের সঙ্গে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে পালিয়ে যেতে চান। 

একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দিলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন। বন্দীদের মধ্যে ২০৯ জন দেয়াল টপকে পালিয়ে গেছে। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে পালানোর সময় তিন জঙ্গিসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

শ্রীপুরে এক রাতে শিয়ালের কামড়ে আহত ১৪, এলাকায় আতঙ্ক

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান ও এক বসতবাড়ি

শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী

শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় দম্পতি নিহত, বেঁচে আছে এক বছরের শিশু

দুই শিশুসন্তানকে বিষ পান করানোর পর মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

প্রথম শ্রেণির পৌরসভা হলেও জলাবদ্ধতায় নাকাল কালিয়াকৈরের বাসিন্দারা

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করার পরিকল্পনা, বাড়বে ধারণক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী

মৃত্যুপথযাত্রী ‘রাজু বাহাদুর’, বাঁচানোর চেষ্টায় দেশি-বিদেশি চিকিৎসকেরা

শ্রীপুরের এক পোশাক কারখানায় দুই দিনে ১৪০ শ্রমিক অসুস্থ, ইমাম ডেকে ঝাড়ফুঁক

শ্রীপুরে কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০, গুরুতর ৭ জন ময়মনসিংহ মেডিকেলে