হোম > সারা দেশ > গাজীপুর

সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে ডিম ভেঙে প্রতিবাদ, খামারিদের মহাসড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুরে ডিমের ন্যায্য মূল্য ও বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রান্তিক খামারিরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ডিমের ন্যায্য মূল্য ও বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রান্তিক খামারিরা। এ সময় মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ করেন তাঁরা।

আজ শনিবার দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পুলিশ তাঁদের সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

মানববন্ধনে অংশ নেওয়া খামারি মাসুদ রানা বলেন, ‘পোল্ট্রির খাদ্য ও ওষুধের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এতে একটি ডিম যে খরচে উৎপাদিত হচ্ছে, বিক্রি হচ্ছে অনেক কম দামে। অথচ বড় বড় করপোরেট সিন্ডিকেটের কারসাজিতে খুচরা বাজারে ভোক্তাদের চড়া দামে ডিম কিনতে হচ্ছে।’

মনির হোসেন বলেন, ‘বর্তমানে প্রান্তিক খামারিদের পথে বসার মত অবস্থা। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও ওঠে না।’

শামীম হোসেন নামে এক প্রান্তিক খামারি অভিযোগ করে বলেন, ‘আমরা দিনরাত পরিশ্রম করে ডিম উৎপাদন করছি, লাভবান হচ্ছে গুটিকয়েক সিন্ডিকেট ব্যবসায়ি। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যাবে।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘পোল্ট্রি খামারিরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।’

মামার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

গাজীপুর সদর: উপজেলার সব দপ্তর নগরে

মাদকের টাকার জন্য সন্তানের গলায় ছুরি ধরে স্ত্রীর কাছে ভিডিও

সাবেক সেনাসদস্য নিখোঁজ, সপ্তাহ ধরে থানার সামনে স্ত্রী-সন্তানের অবস্থান

ক্রীড়া কার্ড ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী আমিনুল

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

কর্মস্থলে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু: চার কারখানায় ভাঙচুর মামলায় আসামি ১১০০, গ্রেপ্তার ২

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে