হোম > সারা দেশ > গাজীপুর

বিরোধী দলকে কথা বলতে দিতে হবে: ড. মঈন খান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর গুশুলিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের নবীনবরণ। ছবি: আজকের পত্রিকা

একদলীয় বাকশাল কায়েম নয়, বিরোধী দলকে কথা বলতে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি।

মঈন খান বলেন, বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। একদলীয় বাকশালের কায়েম নয়, গণতন্ত্রের এটাই পরিবেশ। বিরোধী দলকে কথা বলতে দিতে হবে।

আজ রোববার গাজীপুরের টঙ্গীর গুশুলিয়া এলাকায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘আমরা যে কথা বলি, সেটা যেন বাস্তবধর্মী ও যুক্তিতর্কের কথা হয় সংসদে, এটাই গুরুত্বপূর্ণ। আবেগ দিয়ে কথা বললে সেটা হয়তো সংসদের ভাষায় সঠিকভাবে প্রতিফলিত হয় না।’ ‎

‎মেডিকেল কলেজটিতে এ বছর দেশি-বিদেশি মিলিয়ে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে ও অ্যাপ্রোন পরিয়ে বরণ করা হয়। এ সময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে মঈন খান ক্যাম্পাসে একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় মেডিকেল কলেজের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মস্থলে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যু: চার কারখানায় ভাঙচুর মামলায় আসামি ১১০০, গ্রেপ্তার ২

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে

টঙ্গীতে ১০ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক আটক

কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের সড়ক অবরোধ, তিনটি কারখানায় ভাঙচুর

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট

আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক

গাজীপুরে বিশেষ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

‘ওই! একটাও সামনে আবি না, মাইরালামু'—যুবলীগের মিছিল থেকে পুলিশের উদ্দেশে হুমকি