হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় আজ মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি হত্যা মামলায় গাসিকের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও আওয়ামী লীগ নেতা রজব আলীকে আসামি করা হয়। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানার পুলিশ টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হবে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত, গ্রেপ্তার ২

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আইফোন’ জব্দ, এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ