হোম > সারা দেশ > গাজীপুর

কারাগারে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ইয়াবাসহ স্বামী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

রেজাউল করিমকে থানায় হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগরীর জিএমপি কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রী আফরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে আরপি (রিসিপশনে) চেকপোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের তল্লাশির সময় দায়িত্বরত কারারক্ষীদের কাছে তাঁর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে নিবিড়ভাবে দেহ তল্লাশি চালালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই রেজাউল করিমকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

কালিয়াকৈরে অস্ত্রসহ ১৮ মামলার আসামি ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সাড়ে ৪ বছরেও হয়নি সড়কের কাজ, দুর্ভোগ

কিশোরগঞ্জের ইটনায় সিমেন্টবোঝাই বাল্কহেডে ডাকাতি

শব্দদূষণ রোধে পদক্ষেপ: গাজীপুরে সরকারি যানে অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

গ্যাসের চাপ শূন্য, বন্ধ হচ্ছে একের পর এক কারখানা

ইউএফটিবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক মো. মোক্তার আলী

কৃষিপণ্যকে প্রধান রপ্তানি খাতে পরিণত করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী