হোম > সারা দেশ > গাজীপুর

চাঁদায় অতিষ্ঠ প্রতিবন্ধী ঝালমুড়ি বিক্রেতা, তিন সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শিশুসন্তানকে বুকে জড়িয়ে মহাসড়কে এসে আত্মহত্যার চেষ্টা করেন প্রতিবন্ধী মঞ্জুরুল হক। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শারীরিক প্রতিবন্ধী মো. মঞ্জুরুল হক নিয়মিত মাসোহারা দিয়ে মহাসড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দালালদের দৌরাত্ম্য আর পুলিশি হয়রানির কারণে একপর্যায়ে অটোরিকশা বিক্রি করে দেন। পরে শুরু করেন ঝালমুড়ি বিক্রি। সেখানেও প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয়দের। এমন কষ্টে চিরকুট লিখে তিন শিশুসন্তানকে বুকে জড়িয়ে মহাসড়কে এসে আত্মহত্যার চেষ্টা করেন মঞ্জুরুল হক। তখন স্থানীয়রা তাঁকে রক্ষা করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় উড়াল সেতুর নিচে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী মঞ্জুরুল হক (৩০) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যবালা গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার লিচুবাগান এলাকায় একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন।

মঞ্জুরুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন আগে তিনি ডিজাইন ট্রেক্স কারখানার মূল ফটকে ঝালমুড়ি বিক্রি শুরু করেন। দুই দিন বিক্রি করার পরই আরেক ঝালমুড়ি বিক্রেতা জানান, সেখানে ঝালমুড়ি বিক্রি করতে হলে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হবে। তিনিও নিয়মিত ২০০ টাকা করে চাঁদা দেন স্থানীয়দের। তিনি বলেন, ‘এভাবে কয়েক দিন চলেছে। যে টাকার ঝালমুড়ি বিক্রি করি লাভের অংশ চাঁদা দিতে হয়। স্ত্রী-সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছিলাম না। তাই তিন শিশুসন্তানকে (৯ বছর বয়সী মরিয়ম, ৬ বছর বয়সী মাহমুদা ও ২ বছর বয়সী জান্নাতুল) নিয়ে আত্মহত্যা করতে এসেছি। আমার মতো বাবা বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই মহাসড়ককে আত্মহত্যা করতে এসেছি।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী বলেন, ‘ফেসবুকে জানতে পারলাম। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও আমি দেখেছি। ভুক্তভোগীর মোবাইল ফোন নম্বরে কল করে থানায় আসতে বলা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা