হোম > সারা দেশ > গাজীপুর

দিনভর উৎসুক জনতার অপেক্ষা, কারামুক্ত হলেন না পরীমণি

প্রতিনিধি, গাজীপুর

মাদক মামলায় গ্রেপ্তার আলোচিত চিত্রনায়িকা পরীমণি আজ মঙ্গলবার ঢাকার আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছানোর কারণে তিনি কারামুক্ত হতে পারেননি। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলা সুপার হালিমা খাতুন। 

তিনি বলেন,  নিয়ম মোতাবেক কোনো আসামির জামিন হলে জামিননামা বিকেল ৫টার মধ্যে আমাদের কাছে এলে আমরা কারামুক্ত করি। সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীমণির জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়নি। তাই তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। 

২৬ দিন ধরে কারাগারে পরীমণি। আজ দুপুর ২টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন আবেদন মঞ্জুর করেন।  

এদিকে পরীমণির জামিনের খবর পেয়ে বিকেল থেকে গাজীপুরের কাশিমপুর কারারের প্রধান ফটকে উৎসুক জনতার ভিড় করে। ফটকের সামনে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন। 

কারা সূত্রে জানা গেছে, পরীমণির জামিনের আদেশ সংক্রান্ত কাগজপত্র প্রথমে যাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখান থেকে কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছালে সেগুলো যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হবে। এ প্রক্রিয়া শেষ করে পরীমণির  ‍মুক্তি পেতে আগামীকাল বুধবার দুপুর হয়ে যেতে পারে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রাতে পরীমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়।

দ্বিতীয় দফায় আরও ৭৩৯ শ্রমিক ছাঁটাই

গাজীপুরে কেয়া গ্রুপের চার কারখানায় একযোগে ৭৩৯ কর্মী ছাঁটাই

গাজীপুরে ঝুট গুদামে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ